বিনোদন

সৌরভ গাঙ্গুলীকে চমকে দেবেন জয়া আহসান!

ভারতের বাংলা টেলিভিশন চ্যানেল জি-বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘দাদাগিরি’। আজ মঙ্গলবার, বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। সৌরভ গাঙ্গুলীর উপস্থাপনায়  এবারের পর্বে  বিশেষ চমক হিসেবে থাকবেন বাংলাদেশের অভিনয়শিল্পী জয়া আহসান।

অনুষ্ঠান চলাকালে হঠাৎ করেই জয়া মুখোমুখি হবেন সৌরভ গাঙ্গুলীর। বিশেষ অতিথি হিসেবে নয়  বরং অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলিকে ‘সারপ্রাইজ’ দেয়ার জন্যই  ‘দাদাগিরি’তে উপস্থিত হবেন জয়া আহসান- এমনটাই এনটিভি অনলাইনকে জানান তিনি।

এদিকে জয়া আহসান এখন সিরাজগঞ্জে আছেন। সেখানে নুরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ চলচ্চিত্রের শুটিং করছেন তিনি। কলকাতায় তিনি সম্প্রতি শেষ করে এসেছেন চলচ্চিত্র ‘আমি জয় চ্যাটার্জি।’  এতে জয়া আহসানের বিপরীতে আছেন আবীর চ্যাটার্জি।

এদিকে আগামী ঈদে কলকাতায় মুক্তি পাবে জয়া আহসান অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসার শহর’, চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button