খেলা

সৌরভ গাঙ্গুলির দাদাগারিতে মুস্তাফিজ

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গিয়ে ‘দ্য ফিজ’ নামে বিশ্বজুড়ে পরিচিত পেয়েছেন বাংলাদেশের এ বিস্ময়বালক কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

বিশ্বজুড়ে ফিজের জনপ্রিয়তা এখন তুঙ্গে। এবার সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় দাদাগারিতে প্রশ্ন হল মুস্তাফিজকে নিয়ে।

মঙ্গলবার জি বাংলা চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘দাদাগিরি’তে সৌরভ গাঙ্গুলী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজের একটি উইকেট নেয়ার ‍দৃশ্য দেখান। এরপর অংশগ্রহণকারীর কাছে জানতে চান, বাংলাদেশের এ বোলারটির নাম কি? তিনি বলেন, মুস্তাফিজুর রহমান।

এরপর সৌরভ গাঙ্গুলী আবার অন্যজনের কাছে জানতে চান তিনি চ্যালেঞ্জ করতে চান কিনা। তিনি বলেন, না।

গত বছর ভারতের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল মুস্তাফিজুর রহমানের। আর মুস্তাফিজের হাত ধরেই ভারতের বিরুদ্ধে সিরিজ জিতেছিল বাংলাদেশ।

আর এবার আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছে মুস্তাফিজের দল। পাশাপাশি নবম আসরের সেরা উদীয়মান তারকা হয়েছেন এই কাটার মাস্টার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button