আন্তর্জাতিক সংবাদশিরোনাম

সৌদি থেকে মধ্যরাতে ‘এক কাপড়ে’ দেশে ফিরলেন ১৭৫ শ্রমিক

সৌদি আরব থেকে নানা অভিযোগে ১৭৫ জন বাংলাদেশি শ্রমিক ফিরেছেন এক কাপড়ে। রোববার (১৫ সেপ্টেম্বর) ১১ টা ৭ মিনিটের দিকে সৌদি এয়ারলাইন্সের SV-804 বিমান যোগে ঢাকায় ফেরত আসেন তারা।
ফেরত আসা সবাই শুন্য হাতে দেশে ফিরেছেন বলে তারা জানায়। এ সময় তারা বলেন, আমরা এক প্রকার এক কাপড়ে ঘর থেকে বের হয়ে এসেছি।
সৌদি থেকে ফেরত আসা সবাইকে ওয়েজ আর্নাস কল্যাণ বো‌র্ডের সহ‌যো‌গিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে বিমান বন্দরে খাবারসহ নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য জরুরি সহায়তা প্রদান করা হয়েছে। ফেরত কর্মীরা জানান প্রতিদিন শত শত কর্মীকে সেদেশের প্রশাসন গ্রেফতার করছে। রিয়াদ ডিপোর্টেশন ক্যাম্পে এখন হাজার খানেক বাংলাদেশি কর্মী রয়েছেন।
টাঙ্গাইলের আলিম, মনির হোসেন, নরসিংদীর মোঃ জোবাইর, লক্ষিপুরের ফরিদ, মুন্সিগঞ্জের শরিফ হোসেন, মেহেরপুরের সেলিম রেজাসহ অনেকেই এই প্রতিবেদককে অভিযোগ করেন যে বৈধ আকামা থাকা সত্ত্বেও তাদের জোরপূর্বক ধরে জেলখানাতে কিছুদিন রেখে দেশে ফেরত পাঠানো হয়।
এমন অভিযোগ করে আরও অনেকে জানান, কফিল (মালিক) আকামা নতুন করে নবায়ন করেনি বা আকামা বাতিল করে তাদের দেশে পাঠানো হচ্ছে। এক্ষেত্রে সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস তাদের কোনও সহযোগিতা করেনি। কর্মীরা বলছেন সরকারের পক্ষ থেকে এখনি ব্যবস্থা না নিলে বড় সমস্যা তৈরি হতে সৌদি আরবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button