sliderস্থানিয়

সৌদি আরব থেকে রবিউলের লাশ দেশে আনার দাবীতে মানববন্ধন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: সৌদি আরব থেকে বাংলাদেশে রবিউল মোল্যার (২৭) লাশ আনার জন্য মানববন্ধনের মাধ্যমে সরকারের কাছে দাবী জানিয়েছেন এলাকাবাসি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের বন্ডপাশা গ্রামে অসহায় পরিবার ও এলাকাবাসি এ মানববন্ধন করেন। রবিউল মোল্যা বন্ডপাশা গ্রামের মৃত আউল মোল্যার ছেলে। তারা দুই ভাই দুই বোন। রবিউল মোল্যার ২৮ মাসের একটি ছেলে রয়েছে।

জানা যায়, চলতি মাসের ৯ তারিখে রবিউল মোল্যা ধারদেনা করে কাজের সন্ধানে যায় সৌদি আরবের রিয়াদ শহরে। সেখানে যাওয়ার পরে কাজে যোগদান করেন। চলতি মাসেরই ২৩ তারিখ দিবাগত রাত ২ টার দিকে স্টোক করে মারা যায়।

রবিউল মোল্যার মা চিনি বেগম বলেন, সন্তানদের ছোট রেখে স্বামী মারা যায়। অনেক কষ্টে ছেলে মেয়েকে বড় করেছি। ধারদেনা করে রবিউলকে বিদেশ পাঠিয়েছি। তার লাশ দেশে ফিরিয়ে আনার মতো কোন সামর্থ্ নেই আমাদের। সরকারের কাছে আকুল আবেদন। সরকার যেনো আমার সন্তানের লাশ দেশে ফিরিয়ে এনে তার মুখ শেষ বারের মতো দেখার সুযোগ করে দেন। তার শিশু বাচ্চা যেনো তার বাবার মুখটা শেষ বারের মতো দেখতে পারে।

রবিউল মোল্যার স্ত্রী তাপসী (২১), ছোট ভাই আইয়ুব মোল্যা (২৫) কান্না জড়িত কন্ঠে বলেন, সরকারের কাছে আমাদের একটাই চাওয়া। তার লাশটা যেনো দেশে এনে আমাদের দেখার সুযোগ করে দেয়। আমাদের আনার কোন সামর্থ নাই। তাই সরকারের কাছে আকুল আবেদন করছি তার লাশটা দেশে আনার জন্য।
তার একমাত্র ছোট শিশু বাচ্চাটি যাতে তার বাবার মুখটা শেষবারের মতো দেখতে পারে সরকার যেনো সে ব্যবস্থা করে দেন।

মানববন্ধনে উপজেলা ছাত্রদলের সভাপতি শেখ তপুু সহ আরো অনেকেই রবিউল মোল্যার লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আবেদন করেন। পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর কাছে দাবি জানান তার লাশটা দেশে ফিরিয়ে আনার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button