আন্তর্জাতিক সংবাদ

সৌদি আরবে পুলিশের তদন্ত কেন্দ্রে হামলায় ৪ জন নিহত

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি পুলিশী তদন্ত কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। এতে হামলাকারীদের চারজন নিহত হয়েছে বলে খবর দিয়েছে দুবাইভিত্তিক সৌদি মালিকানাধীন আলআরাবিয়া টেলিভিশন।
রোববার রিয়াদের উত্তরাঞ্চলে পুলিশের আল-জুলফি তদন্ত কেন্দ্রে এ হামলা চালানো হয়। তবে হামলা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, চারজন হামলাকারীর মৃত্যুর মধ্য দিয়ে হামলার ঘটনার সমাপ্তি ঘটেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button