দূর্ঘটনাশিরোনাম

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবের জেদ্দায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।
বুধবার দুপুরে জেদ্দার মোহাম্মদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, ওই মিনিবাসে সব মিলিয়ে ১৮ জন যাত্রী ছিলেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গাড়ির যাত্রীদের বরাত দিয়ে একজন প্রত্যক্ষদর্শী দাবি করেন, একজন পাকিস্তানি ড্রাইভার মিনিবাসটি চালাচ্ছিলেন।। তিনি দ্রুতগতিতে গাড়িটি চালাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। ওই ড্রাইভারকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
জানতে চাইলে জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) আমিনুল ইসলাম জানান, দূর্ঘটনার খবর আমরা পেয়েছি। তবে হতাহতের সংখ্যা নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। এরই মধ্যে দূর্ঘটনাস্থলে ও হাসপাতালে লোক পাঠানো হয়েছে। খুব শিগগিরই বিস্তারিত জানাতে পারবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button