sliderস্থানিয়

সোহাগ হত্যার বিচার ও সারাদেশের চাঁদাবাজির বিরুদ্ধে  বোয়ালমারীতে তাওহিদি জনতার বিক্ষোভ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ঢাকার মিডফোর্ড এলাকায় যুবদল নেতার হাতে ব্যবসায়ী সোহাগ খুনের প্রতিবাদে, চাঁদপুরে মসজিদে হামলা এবং সারাদেশে চলমান চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে ফরিদপুরের বোয়ালমারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে বোয়ালমারী সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। আছরের নামাজ শেষে বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদ থেকে তাওহিদি জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংকের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা বলেন, “ঢাকার মিডফোর্ডে যুবদল নেতা এক ব্যবসায়ীকে নির্মমভাবে ইট-সিমেন্টের দলা দিয়ে মাথা থেঁতলে হত্যা করেছে। চাঁদপুরে একটি মসজিদের ভেতর ইমামকে ছুরিকাঘাত করা হয়েছে। পুরো দেশ অশান্ত করে তুলছে একটি চিহ্নিত গোষ্ঠী। আমরা এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

তারা আরও বলেন, দেশের ধর্মীয় ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করতে চক্রান্ত চলছে। এসব অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

তৈয়বুর রহমান কিশোর 

প্রতিনিধি

বোয়ালমারী ফরিদপুর 

তারিখ ১২.০৭.২৫

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button