বিবিধশিরোনাম

সোহরাওয়ার্দীতে মুক্ত উপাসনায় পোপ

সোহরাওয়ার্দী উদ্যানে মুক্ত উপাসনা ও যাজকদের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন খ্রিস্টান সম্প্রদায়ের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে এই মুক্ত উপাসনায় অংশ নিচ্ছেন বাংলাদেশের প্রায় আশি হাজার রোমান ক্যাথলিক।
এ সমাবেশে বাংলাদেশের মানুষ ও বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা করবেন পোপ। বক্তৃতা দেবেন যিশুর অনুসারীদের উদ্দেশ্যে।
পোপের আগমন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তায়। এ অনুষ্ঠান সাড়ে ৯টায় শুরু হলেও আরও আগে থেকেই খ্রিস্টান ধর্মের অনুসারীরা উদ্যানে জড়ো হতে শুরু করেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরাও প্রার্থনাসভায় যোগ দিতে আসেন। তিন দিনের সফরে বৃহস্পতিবার বিকালে ঢাকা পৌঁছান পোপ ফ্রান্সিস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button