আন্তর্জাতিক সংবাদ

সোমালিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা ২৭৬

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর কেন্দ্রস্থলে ব্যস্ত এলাকায় দুই ঘন্টার ব্যবধানে পৃথক দুটি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৭৬ জনে উন্নীত হয়েছে। এ ঘটনায় আরো তিন শতাধিক লোক আহত হয়েছে। দেশটির তথ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।
রোববার আবদিররহমান এক টুইট বার্তায় জানান, আরো ৩০০ জনের মতো আহত হয়েছেন।
তিনি এ ঘটনাকে ‘বর্বর’ উল্লেখ করে জানিয়েছেন, ইতিমধ্যে তুরস্ক, ইথিওপিয়া, কেনিয়াসহ অনেক দেশ চিকিৎসা সহায়তা দিতে চেয়েছে।
দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি মোহাম্মদ ফারমাজো সোমবার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার শহরটির কেন্দ্রস্থল কে-ফাইভ চৌরাস্তার পাশের একটি হোটেলের সামনে একটি ট্রাক বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এই হোটেলটির পাশে একই লাইনে বিভিন্ন সরকারি দপ্তর, রেস্তোরাঁ ও বহু দোকানপার্ট আছে। বিস্ফোরণে ওই ভবনগুলোর সামনের অংশ বিধ্বস্ত হয় এবং রাস্তায় থাকা গাড়িগুলোতে আগুন ধরে যায়।
এর দুই ঘন্টা পর শহরের মদিনা এলাকায় আরেকটি বিস্ফোরণ ঘটানো হয়।
২০০৭ সালে বিদ্রোহ শুরু করার পর থেকে এটি দেশটিতে চালানো অন্যতম প্রাণঘাতী হামলা। এ দুটি হামলায় বহু লোক আহত হয়েছে।
কারা এই হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়।দেশটির সরকারের সঙ্গে যুদ্ধরত আল শাবাব নিয়মিত বিরতিতে রাজধানীতে হামলা চালিয়ে থাকে। উগ্রবাদী গোষ্ঠী আল কায়েদার সঙ্গে আশ শাবাবের সম্পর্ক আছে বলে দেশটির সরকার দাবি করছে।
তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় শিকার করেনি।
বিবিসির এক সোমালিয়ান প্রতিবেদক জানিয়েছেন, বিস্ফোরণে সাফারি নামের ওই হোটেলি বিধ্বস্ত হয়ে গেছে, এর ধ্বংসস্তূপের নিচে লোকজন চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
মোগাদিসুর বাসিন্দা মুহিদিন আলি হোটেলের সামনের বিস্ফোরণটিকে তার দেখা সবচেয়ে বড় বিস্ফোরণ দাবি এর ফলে পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন।
আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button