খেলা

সোনার বুট গ্রহণ করলেন সুয়ারেজ

বার্সেলোনা তারকা লুইস সুয়ারেজ বৃহস্পতিবার সোনার বুট গ্রহণ করেছেন। গত মৌসুমে সর্বাধিক গোল আদায়ের কারণে ইউরোপোর সর্বাধিক গোলদাতার এই পুরস্কারটি লাভ করেছেন উরুগুয়ে তারকা।
তারকা সমৃদ্ধ ইউরোপে এরকম একটি সফলতা পাবেন সেটি কখনো ভাবেননি বলে জানিয়েছেন সুয়ারেজ। তিনি বলেন, ‘আমি যে সর্বোচ্চ গোলদাতা হতে পারব সেটি ধারণাই করিনি। চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতে আমি শুধু চ্যাম্পিয়ন হবার কথা ভেবেছি। সে লক্ষ্য নিয়েই আমি খেলেছি।’
পুরস্কার প্রদান অনুষ্ঠানে সুয়ারেজ আরো বলেন, ‘আমার দলে এমন সব সতীর্থ আছেন যারা আমার জন্য এই অর্জনটিকে সহজ করে দিয়েছে। এই অর্জনের দাবীদার আমি একা নই।’ ২০১৪ সালে ক্যাম্প ন্যুতে পাড়ি জমানো লিভারপুলের সাবেক এই স্ট্রাইকার গত মৌসুমে লা লীগায় রেকর্ড সংখ্যক ৪০টি গোল দিয়েছেন। ওই আসরে রিয়াল মাদ্রিদকে হটিয়ে লীগ চ্যাম্পিয়ন শিরোপা লাভ করে লুইস এনরিখের বার্সেলোনা।
ওই মৌসুমে আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুইনকে টপকে সর্বোচ্চ গোলদাতা বনে যায় সুয়ারেজ। নেপোলির হয়ে হিগুইন সিরি এ লীগে রেকর্ড সংখ্যক ৩৬ গোল আদায় করে ২য় হয়েছেন। আর ৩৫ গোল আদায়কারী রিয়াল মাদ্রিদ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো হয়েছেন তৃতীয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button