বিবিধশিরোনাম

সোনার জুতা পরে বিয়ে

জাঁকজমক করে বিয়ে করতে চান তো অনেকেই। আর সেই জাঁকজমকের খবর শুনে চোখ বড়ো করা ছাড়া সাধারণ মানুষের আর কিছুই করার থাকে না। তবে, এই সমস্ত বিয়ের আড়ম্বরকে ম্লান করে দিতে পারেন পাকিস্তানের লাহোর নগরীর ব্যবসায়ী সালমান শাহিদ। সম্প্রতি তার বিয়ের বউভাতের (ওয়ালিমা) ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, সোনায় মোড়া জামা পরে ঘুরে বেড়াচ্ছেন সলমন। সঙ্গে সোনা এবং রত্নখচিত টাই। আরো আছে, তার ৩২০ গ্রাম সোনার জুতা। সব মিলিয়ে তার পুরো পোশাকের দাম পড়েছে ২৫ লাখ পাকিস্তানি টাকা।
বিয়ের অনুষ্ঠানে এই বহুমূল্য পোশাক পরা নিয়ে তার নিজস্ব দর্শনও রয়েছে। কিছুটা ‘জীবন-মৃত্যু পায়ের ভৃত্য’ কাজ করেছে তার মনে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি চিরকালই চেয়েছি সোনার বুট পরতে। সবাই তো গলায় বা মাথায় সোনা তুলে রাখে। মানুষকে আমি দেখাতে চেয়েছি যে সম্পদ পায়ের নোংরা ছাড়া কিছুই নয়। ওদের ওখানেই থাকা উচিত।’
তবে তার এই আড়ম্বর চোখ এড়ায়নি নেটিজেনদের। কেউ লিখেছেন ‘এক একটি জুতার টাকাতেই অনেকের চিকিৎসার খরচ মিটে যাবে।’ কেউ আবার লিখেছেন, ‘বরের পোশাক যদি এই রকম হয়, তবে কনের পোশাক কেমন হবে আমি দেখতে চাই।’
সূত্রের খবর, বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরে বেরিয়েছেন সালমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button