slider

সোনারগাঁয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালিত

আলআমিন কবির, সোনারগাঁও নারায়ণগঞ্জ : সোনারগাঁয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে

১৭ (মার্চ)শুক্রবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর দোয়া মাহফিল ও কেক কেটে উদযাপন করা হয় এই মহা নায়কের জন্মদিন। এসময় নেতাকর্মীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান এড্যাভোকেট সামসুল ইসলাম ভুইয়া, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনি: সহসভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বারদী ইউনিয়ন চেয়ারম্যান লায়ন বাবুল হোসেন, বৈদ্যর বাজার ইউনিয়ন চেয়ারম্যান আলআমিন সরকার, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী কামাল হোসেন, ছাএলীগ সভাপতি হাসান রাসেদ, রাশেদুল ইসলাম রাসেল, সাগর আহমেদ, সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন

শেখ মুজিবুর রহমান গ্রামীণ সমাজের সুখ-দুঃখ, হাসি-কান্না, আবেগ-অনুভূতি শিশুকাল থেকে প্রত্যক্ষ করেছেন। গ্রামের মাটি আর মানুষ তাকে প্রবলভাবে আকর্ষণ করতো। শৈশব থেকে তৎকালীন সমাজ জীবনে তিনি জমিদার, তালুকদার ও মহাজনদের অত্যাচার, শোষণ ও প্রজাপীড়ন দেখে চরমভাবে ব্যথিত হতেন। গ্রামের হিন্দু-মুসলমানদের সম্মিলিত সম্প্রীতির সামাজিক আবহে তিনি দীক্ষা পান অসাম্প্রদায়িক চেতনার। কিশোর বয়সেই রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ স্বাধীন হলেও ১৯৭৫ সালে এ জাতির ভাগ্যে নেমে আসে আরেকটি কালরাত্রিতে। ওই বছরের ১৫ আগস্ট বিশ্বাসঘাতকদের নির্মম বুলেটে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর অবৈধভাবে ক্ষমতা দখলকারী স্বাধীন বাংলাদেশে পাকিস্তানি ভাবধারার মূল্যবোধের বিস্তার ঘটানোর পাঁয়তারা চালায়। ইতিহাসের পাতা থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে শুরু করে নানা ষড়যন্ত্র। কিন্তু তার সংগ্রাম ও গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য তা মুছে ফেলতে পারেনি। বাংলা ও বাঙালি যতদিন থাকবে, বঙ্গবন্ধু একইভাবে প্রজ্বলিত হবেন প্রতিটি বাঙালি হৃদয়ে, মুক্তিকামী ও শান্তিকামীর হৃদয়ে।

তাইতো কবি লিখেছেন-‘যতকাল রবে পদ্মা, মেঘনা গৌরী, যমুনা বহমানততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘মুজিববর্ষ’ বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য মাইলফলক ও অভাবনীয় ঘটনা। এরই মধ্যে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ এ দিবসে নানা কর্মসূচির আয়োজন করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button