সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

আলআমিন কবির, সোনারগাঁও নারায়ণগঞ্জ : দেশজুড়ে একযোগে আরো ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(১৭ এপ্রিল )সোমবার সোনারগাঁ উপজেলা অডিটোরিয়াম হল রুমে ভার্চুয়ালি ভাবে সোনারগাঁয়ে চতুর্থ ধাপে প্রধানমন্ত্রীর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনে ভার্চুয়ালি যুক্ত হন সোনারগাঁও-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম উপজেলা পরিষদের সকল কর্মকর্তাগন।
সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চতুর্থ ধাপে এ সব মসজিদ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
চতুর্থ ধাপে সারাদেশে ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ৫৬৪টি মসজিদের মধ্যে এ পর্যন্ত মোট ২০০টি মসজিদ উদ্বোধন হলো।
সরকার প্রধান প্রথম দফায় ২০২১ সালের ১০ জুন ৫০টি মসজিদ এবং চলতি বছর ১৬ জানুয়ারি দ্বিতীয় দফায় আরো ৫০টি তৃতীয় দফায় ৫০ টি এ নিয়ে চতুর্থ দফায় ৫০ টি মোট ২০০ টি মডেল মসজিদ উদ্বোধন করেন। অবশিষ্ট মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ ২০২৪ সালের জুনে শেষ হবে।
এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ ওজু ও নামাজের আলাদা জায়গা রয়েছে।
এছাড়া হজযাত্রীদের জন্যে নিবন্ধন ও প্রশিক্ষণ ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফন পূর্ব আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরাআন শিক্ষা ব্যবস্থা, ইসলামিক সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইসলামের দাওয়াতের জন্যে সম্মেলন কেন্দ্র, ইসলামী বই বিক্রয় কেন্দ্র, মসজিদসহ দেশী বিদেশী অতিথিদের জন্যে থাকার সুবিধা থাকবে।
ক্যাটাগরি ‘এ’ এর আওতায় ৬৪টি জেলা ও সিটি করপোরেশন এলাকায় এলিভেটর সুবিধা ও ২,৩৬০.০৯ বর্গ মিটার ফ্লোর স্পেসহ ৬৯টি চারতলা মসজিদ নির্মাণ করা হচ্ছে।
ক্যাটাগরি ‘বি’ এর আওতায় প্রতিটির ১৬৮০.১৪ বর্গ মিটার ফ্লোরস্পেসহ ৪৭৫টি মসজিদ এবং ক্যাটাগির ‘সি’ এর আওতায় উপকূলীয় এলাকায় প্রতিটির ২,০৫২.১২ বর্গ মিটার ফ্লোর স্পেসসহ ১৬টি মসজিদ নির্মাণ করা হচ্ছে।
পরিশেষে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনি: সহসভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোনারগাঁ বাসীর পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করেন ।




