সোনারগাঁয়ে পিরোজপুর ইউপিতে নৌকার গনসংযোগ

আলআমিন কবির, সোনারগাঁও নারায়ণগঞ্জ : সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে নৌকার গনসংযোগ ও পথসভা করেন আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাত।
আওয়ামী লীগের টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে গণসংযোগের করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের নৌকার প্রার্থী সাবেক সাংসদ ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাত।
শুক্রবার ৩০ ডিসেম্বর সকাল থেকে সোনারগাঁও উপজেলার নির্বাচনী এলাকা পিরোজপুর ইউনিয়নের ১, ২, ৩, নং ওয়ার্ডের নয়াগাঁও, দুধঘাটা,কোরবানপুর,খাসেরগাও শান্তিনগর,পাচআনী মঙ্গলেরগাও সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করে পরে তাহের এলাকায় বিশিষ্ট শিল্পপতি আ: হামিদ সাহেবের সভাপতিত্বে পথসভা করেন নৌকার প্রার্থী কায়সার হাসনাত।
এসময় তিনি পিরোজপুর ইউনিয়নের এলাকার সমস্যাগুলো নিরসনে কাজ করার অঙ্গিকার করেন তিনি আরো বলেন দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন




