সোনারগাঁয়ে নৈরাজ্য, সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আলআমিন কবির, সোনারগাঁও নারায়ণগঞ্জ : সোনারগাঁয়ে বিএনপি, জামাতের হত্যা নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও র্যালী করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ।
সম্প্রতি বিএনপি, জামাতের হত্যা নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে ।
৩০ জুলাই সকাল ১১ ঘটিকায় মোগরাপাড়া চৌরাস্তা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবং মেঘনা নিউ টাউন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সামনে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এই প্রতিবাদ সভায় বিএনপির উদ্দেশ্য সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম বলেন আপনারা ও বিগত দিনে ক্ষমতায় থেকে কি করেছেন তা দেশের জনগন জানে অগ্নিসংযোগ আর জঙ্গিবাদের সৃষ্টি করেছেন।
আমরা ১৫ বছর ক্ষমতায় রয়েছি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা নেতৃত্বে দেশে যে উন্নয়ন হয়েছে তার বিচারের বার আপনাদের কাছে ছেরে দিলাম, সামনে নির্বাচন আমি মনে করি আপনারা ও নির্বাচনে অংশ নিবেন আওয়ামী লীগ ও অংশ নিবে নির্বাচনকে কেন্দ্র করে দেশে অগ্নি সংযোগ ও জঙ্গিবাদের সৃষ্টি করলে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ তা রাজপথে থেকে প্রতিহত করবে বলে জানান ।
বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম চেয়ারম্যান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা,ডেপুটি কমান্ডার ওসমান গনি সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মো: সোহাগ রনি, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, যুবমহিলা লীগ নেএী নাসরিন সুলতানা ঝরা, পৌরসভা মেয়র পদপ্রার্থী মোহাম্মদ হোসাইন, সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরিফ হোসেন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ জামান মোল্লা, আতিকুল্লাহ মাষ্টার, আরিফুল ইসলাম রবিন, সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ, আসিফ আহমেদ আনিস,সামসুজজামান সামসু, নেকবর হোসেন নাহিদ, পিরোজপুর ইউনিয়ন পরিষদ সদস্য মোশাররফ হোসেন মেম্বার, সাগর আহমেদ, রাশেদুল ইসলাম রাসেল সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যবৃন্দ সহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষে শক্তির সর্বস্তরের জনগণ উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।


