slider

সোনারগাঁয়ে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ

আলআমিন কবির, সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণঞ্জের সোনারগাঁ উপজেলায় শম্ভুপুরা এলাকায় এক গৃহবধূকে (১৮) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী মফিজ ভূঁইয়া নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার ৩ নভেম্বর ভুক্তভোগী গৃহবধুর মা বাদী হয়ে একই এলাকার আজিজ ভূঁইয়ার ছেলে মফিজ ভূঁইয়া (৪০) কে আসামি করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত মঙ্গলবার (১নভেম্বর) উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের রাম গোবিন্দেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্বামী আলী আহমেদ টিটূ, প্রতিদিন কাজের উদ্দেশ্য বাহিরে চলে যায়। সে সুযোগে মফিজ ভূঁইয়া দীর্ঘ ১৫ দিন হইতে গৃহবধকে কুপ্রস্তাব দিত। এতে রাজি না হওয়ায় তার ক্ষতি সাধন করার জন্য সুযোগ খুজতে থাকে। গত মঙ্গলবার (১নভেম্বর) সাড়ে ১২টার দিকে ঘরের দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে মফিজ ভূঁইয়া। এ সময় গৃহবধূকে একা পেয়ে মুখ চাপে ধর্ষণের উদ্দেশ্য শরীলের কাপড় ধরে টানা হ্যাচরা করে ছিড়ে ফেলে। শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় ও ধর্ষনের চেষ্টা চালায়। ধস্তাধস্তির এক পর্যায় গৃহবধর ডাক চিৎকার দিলে বিবাদি দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে সোনারগাঁ (ওসি তদন্ত) আহসান উল্লাহ বলেন, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পাঠিয়েছি অভিযোগটি তদন্ত সাপক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button