সোনারগাঁয়ের সোনাখালীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

আলআমিনকবির,সোনারগাঁ, নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সোনাখালিতে প্রায় ৩ শত শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীত বিস্ত্র (কম্বল) বিতরণ করেন মোগড়াপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।
শীত বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য শীপন মেম্বার, সোনারগাঁ উপজেলা যুবলীগের ধর্ম বিসয়ক সম্পাদক নুরে আলম সিদ্দিক, হাজী আ:রশিদ প্রধান, উপজেলা আওয়ামী লীগ নেতা, ইউপি সদস্য আবদুল্লা আল মামুন, হাজী সিরাজুল ইসলাম, মনির হোসেন, হোসেন সহ আরো অনেকে ।
সময় চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু বলেন, আমি আপনাদের সহযোগিতার মাধ্যমে চেয়ারম্যান হয়েছি। আপনারা আমাকে সন্মানিত করেছেন। আমি আপনাদের এই ঋণ কোন দিন শোধ করতে পারবো না। আমার জন্য দোয়া করবেন। সারা দেশে শীতের তীব্রতা বেড়েই চলছে। যার কারনে মানুষ শীতে কাপছে। তাই সরকার দেশনেত্রী শেখ হাসিনা এই শীতার্ত মানুষের জন্য শীত বস্ত্র পাঠিয়েছেন। তাই আমি চেয়ারম্যান হিসেবে এলাকার জনসাধারনের জন্য শীতবস্ত্র কম্বল দিয়ে যাচ্ছি।




