sliderস্থানিয়

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে টমেটো আমদানি

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে টানা তিন বছর পর ভারত থেকে টমেটো আমদানি করা হয়েছে। রোববার দুই ট্রাকে প্রায় ৬০ মেট্রিক টন টমেটো এ বন্দরে প্রবেশ করেছে। পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান এ তথ্য জানিয়েছেন।

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র তথ্য অনুযায়ী- বর্তমানে দেশের বাজারে টমেটোর কেজি ১২০ টাকা থেকে ১৮০ টাকা পর্যন্ত। টমেটো আমদানি বাড়লে দাম কিছুটা কমতে পারে। টিপু সুলতান বলেন, জয়নাল আবেদিন নামে একটি আমদানিকারক এ টমেটোগুলো আমদানি করেন। বাজার সংশ্লিষ্টরা বলছে, দেশের গ্রীষ্মকালীন টমেটো চাষ বাড়লেও দাম থাকে সাধারণ ক্রেতার নাগালের বাইরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button