সোনাতলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নুরে আলম সিদ্দিকী সবুজ, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা প্রেসক্লাবের আয়োজনে ১১’ই রমজান সোমবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর কাউন্সিলর ও প্রেসক্লাবের সভাপতি নিপুণ আনোয়ার কাজল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান হোসাইন লিখনের সঞ্চালনায় ইফতার মাহফিলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কুরশিয়া আক্তার, পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, সরকারি নাজির আখতার কলেজের অধ্যক্ষ প্রফেসর আলী আশরাফ, থানার ওসি (তদন্ত) আব্দুল মান্নাফ, এস আই নুর ইসলাম, উপজেলা ইঞ্জিনিয়ার মাহবুবুল হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, হিসাবরক্ষণ অফিসার রুহুল আমিন, মৎস্য অফিসার হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাহেরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক নবীন আনোয়ার কমরেড, পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র মশিউর রহমান রানা, পাকুল্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক সরকার, স্থানীয় ব্যাক্তিবর্গ ও সোনাতলা প্রেসক্লাবের সকল সাংবাদিক।




