সোনাতলা কানুপুর মাদ্রাসায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

নুরে আলম সিদ্দিকী সবুজ, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা কানুপুর মন্ডলপাড়া আল জামিয়া আশরাফিয়া হাফিজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানায় ইনকিলাবুল মুজতামা ছাত্ৰ কাফেলা কতৃক আয়োজিত ঈদুল আযহা উপলক্ষে ছাত্রদের প্রতিভা বিকাশিত করার লক্ষে আয়োজন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৫ জুন রবিবার সকাল ৮টা থেকে মুহতামিমঃ হজরত মাওঃ শাহজালাল (দাঃ বাঃ) সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে হিজবুল কোরআন প্রতিযোগীতা, কেরাত, গজল,বক্তৃতা, কুইজ,মাসায়েল টকশো শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদায় সম্মতি জানান প্রতিষ্ঠাতা পরিচালনা এ্যাড. এ. টি. এম জিল্লুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলতাফ হোসেন বুলু (অবঃ কর্নেল) দাতা সদস্য অত্র মাদ্রাসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হক আকন্দ বাবু সভাপতি অত্র মাদ্রাসা, মানিক উল্লাহ সরকার সভাপতি ও মোয়াজ্জেম বাইতুল ইলাহী মসজিদ, আব্দুল ছাত্তার মোল্লা সাধারণ সম্পাদক বাইতুল ইলাহী মসজিদ, আবু তাহের সরকার সদস্য অত্র মাদ্রাসা, সাংবাদিক নুরে আলম সিদ্দিকী সবুজ, জেনারেল শিক্ষক ও সদস্য অত্র মাদ্রাসা,হুসাইন জামিল শিক্ষক কিতাব বিভাগ,হাফেজ মাওঃ আব্দুল বাসেত শিক্ষক নুরানী বিভাগ, হাফেজ ফজলে রাব্বি শিক্ষক হেফজ বিভাগ, হাফেজ সহাইল শিক্ষক হেফজ বিভাগ, আরও উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলার বিভিন্ন ক্বওমী মাদ্রাসার মহতামিম, এলাকার ধর্মপ্রান মুসলমান ও ছাত্রবৃন্দ।



