সোনাতলায় পরিক্ষা চলাকালে প্রশ্নপত্র ফেসবুক গ্রুপে ছড়িয়ে দেওয়ায় আটক-১, বহিস্কার ২

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রশ্নপত্র ফাঁস করায় ১ জনকে আটক এবং আজ মঙ্গলবার বাংলা ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে ২পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সোনাতলা উপজেলা নিবাহী অফিসার ও নিবাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিন এবং সহকারী কমিশনার ভূমি কুরশিয়া পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে গেলে রিদয় আহমেদ শাকিল নামে এক যুবক স্যোসাল মিডিয়া এসএসসি ব্যাচ-২৩ নামে এক গ্রুপ চ্যাটের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করার ঘটনা ঘটায়। ঘটনাস্থল থেকে রিদয়কে পুলিশ আটক করে। রিদয় আহমেদ শাকিল সোনাতলা উপজেলার তেকানীচুকাই নগর ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের সাঈদ মণ্ডলের পুত্র। এঘটনায় আব্দুল মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের আরফিনা জাহান ও ভিকনেরপাড়া উচ্চ বিদ্যালয়ের কুমারী শ্রাবণী রাণী নামে দুই এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এবিষয়ে সোনাতলা উপজেলা নিবাহী অফিসার ও নিবাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিন ঘটনা স্বীকার করে বগুড়ার সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বলেন, প্রশ্নপত্র ফাঁস করায় ১ জনকে আটক এবং আজ মঙ্গলবার বাংলা ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।




