slider

সোনাতলায় কৃষি জমির শ্রেণি পরিবর্তন করার অপরাধে ভ্রাম‍্যমানে ৫০ হাজার টাকা জরিমানা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলার পাঠানপাড়া গ্রামে ধানী জমি শ্রেণি পরিবর্তন করে ভেকু দিয়ে পলিমাটি ভাটায় বিক্রি করার অপরাধে ভ্রাম‍্যমানে আব্দুর রশিদ নামের এক ব‍্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৮ মে সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট সাঈদা পারভীন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম‍্যমান আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড দেন। অনাদায়ে এক মাসের বিনাশ্রম জেল ঘোষণা করেন এবং ভেকুর দুইটি ব‍্যাটারী জব্দ করেন। এ সময় সহকারী কমিশনার(ভূমি) কুরশিয়া আক্তার ও উপজেলা মৎস অফিসার হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। আব্দুর রশিদ জরিমানার টাকা পরিশোধ করলে তাকে ছেড়ে দেয়া হয়। এ সময় সরজমিনে দেখা যায়, ইটভাটার মালিক মিনি ড্রাম ট্রাকের মাধ্যমে মাটি বহন করায় কাচারাস্তা মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এবং রাস্তার একটি কালভাট ভেঙ্গে গিয়েছে। এ ঘটনায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে বলেন,আর যেন এ ঘটনার পুনারাবৃত্তি না হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button