সোনাগাজীতে মহিষের আক্রমনে নিহত ১

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে পাগলা মহিষের আক্রমণে নেজাম উদ্দিনে (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ জুন) সকালে উপজেলা সদর ইউনিয়নের চর খোন্দকার এলাকায় এ ঘটনা ঘটে। নেজাম ওই এলাকার আবদুল সাত্তারের ছেলে।
নিহতের ভাতিজা হাসান জানান, তার চাচা শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চর খোন্দকার এলাকায় বাড়ির পাশের একটি জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান। ওই সময় পাশের আরেকটি জমিতে কয়েকটি মহিষ আগে থেকে বিচরণ করছিল। ঘাস কাটার একপযায়ে পেছন থেকে একটি মহিষ শিং দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটে পড়েন।
পরে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ সাদেকুল করিম আরাপাত জানান, মহিষের গুরুতর আক্রমনের শিকার এক ব্যক্তিকে আনা হয়। তিনি মারা গেছেন। তার বুকে বেশি ক্ষতিগ্রস্ত হয়।




