slider

সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর

ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়েনের বগাদানা জামে মসজিদে এক টানা ৪০ দিন মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ওই এলাকার ২২ জন কিশোর।

শুক্রবার (২৯ মার্চ) জুমার নামাজ শেষে মুসল্লিদের উপস্থিতিতে মসজিদ কমিটির পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের পুরস্কৃত করা হয়।

বাইসাইকেল পুরস্কার প্রাপ্তরা হলেন ইমরান হোসেন, রিয়াদুল ইসলাম, সাজেদুল ইসলাম, আরমান, তামিম উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মো: রহীম, তাসনিমুল ইসলাম, নুরের জামান, মো: ওমায়ের হোসেন, তাজুল ইসলাম, শাখাওয়াত হোসেন, দেলোয়ার হোসেন, তৌহিদুল ইসলাম, মেহেদী হাসান, সাফাত হোসেন, মেহেদী হাসান, আবদুল্লাহ আল মামুন, তানবীরুল ইসলাম। এছাড়া দুই হাজার টাকা করে পুরস্কার পেয়েছে মো: ইয়াছিন, মো: ইউসুফ, আতিকুল ইসলাম, আতিকুর রহমান ও মো: দুলাল।

২২ কিশোর পুরস্কার হিসেবে বাইসাইকেল পেয়ে আনন্দে উচ্চসিত হয়ে বলেন আমরা আগামী দিনগুলোতে একইভাবে জামাতের সাথে নামাজ আদায় করব।

মসজিদ কমিটির সেক্রেটারি ডা. এম এ ইউসফ বলেন, এলাকার কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে আমরা কমিটির পক্ষ থেকে ঘোষণা দিয়ে ছিলাম। ১২ বছর থেকে ১৮ বছরের কিশোরেরা যদি ৪০ দিন এক টানা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করেন, তাহলে তাদের পুরস্কার হিসাবে একটি করে বাইসাইকেল দেয়া হবে। এ ঘোষণার পর স্থানীয় এলাকার চিত্র পাল্টে যায়। স্থানীয় এলাকার কিশোরেরা নামাজের প্রতি উৎসাহি হয়ে উঠে। এ অবস্থায় ৪০ দিন পর তাদের ২২ জনকে ঘোষণা অনুযায়ী পুরুস্কৃত করা হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button