Uncategorized

সোনাগাজীতে ইউপি সদস্য জামসেদ’র বিরুদ্ধে তিন ক্ষতিগ্রস্থের থানায় পৃথক অভিযোগ

আবদুল্যাহ রিয়েল,ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার জামসেদ আলমের বিরুদ্ধে ক্ষমতার অপ প্রয়োগ, প্রতিদ্বন্ধি প্রার্থীকে হুমকি, চাঁদাবাজি, মাদক ও জুয়া কান্ডে জড়িয়ে পড়া নানা বিতর্কিত কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী,২৭ নভেম্বর শনিবার এসব বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও স্বাক্ষ্য প্রমান সহ সোনাগাজী মডেল থানায় পৃথক তিনটি অভিযোগ দায়ের করেছেন। এসব অভিযোগ দায়ের করেছেন, চরদরবেশ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আনোয়ার মেকানিক বাড়ীর মোঃ ওসমান গনি, ফরাজি বাড়ীর মাসুদ ফারভেজ, জেবল হকের নতুন বাড়ীর বাড়ীর মোঃ মহিউদ্দিন। থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, জামসেদ আলম মেম্বার হওয়ার সুবাধে এলাকায় প্রভাব খাটিয়ে তার ভাই মোঃ রাজু প্রকাশ্যে মাদক বিক্রি করে ও জুয়ার আসর বসায়, এসব অপকর্মের প্রতিবাদ করলে স্থানীয় যুবক মোঃ ওসমান গনি কে আশ্রাব্য ভাষায় গালাগালি সহ এলাকা ছাড়ার জন্য বলে নচেৎ হত্যার হুমকি প্রদান করে। এই ঘটনায় মোঃ ওসমান গনি আইনি প্রতিকার চেয়ে ৫জনের নাম উল্লেখ পূর্বক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
আরেক ক্ষতিগ্রস্থ মোঃ মাসুদ ফারভেজ তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, আসন্ন ইউপি নির্বাচনে তিনি মেম্বার প্রার্থী হওয়ায় গত ২৬নভেম্বর শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় সামাদিয়া মসজিদের সামনে তাকে ও তার পুত্র মাসুম সিদ্দিক কে গতিরোধ করে অকথ্য ভাষায় গালাগালি করে ও প্রার্থীতা প্রত্যাহার করার হুমকি দেয়, নচেৎ সাজানো মিথ্যা মামলায় জড়িয়ে নাজেহাল করা সহ হত্যা করতেও পিচপা হবেনা বলে জানায়, এই ঘটনায় মেম্বার প্রার্থী মাসুদ ফারভেজ সোনাগাজী মডেল থানায় জামসেদ মেম্বার সহ ৬ জনের নাম উল্লেখ করে অভিযোগ দিয়েছেন।
তার বিরুদ্ধে তৃতীয় অভিযোগ টি করেন মোঃ মহিউদ্দিন, তার দাখিল করা লিখিত অখিযোগে তিনি উল্লেখ করেন, তার বাড়ী ঘর করার সময় জামসেদ মেম্বার চাঁদা দাবী করলে তিনি তা প্রত্যাখ্যান করেন, এই নিয়ে জামসেদ তার সাথে বিরোধ করতে থাকে, গত ২২নভেম্বর সোমবার এসব পূর্ব বিরোধের জের ধরে নুরানী বাজার রাস্তার উপরে একা পেয়ে তাকে গালি গালাজ সহ শারীরীক ভাবে লাঞ্চিত করে, ও হত্যা করে লাশ গুম সহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দেয়, এই ঘটনায় ক্ষতিগ্রস্থ মহি উদ্দিন বাদী হয়ে জামসেদ মেম্বার সহ ৭জনের নামে লিখিত অভিযোগ দিয়েছেন।
দক্ষিন পূর্ব চরদরবেশ এলাকায় সরেজমিন অনুসন্ধানে গেলে, জামসেদ মেম্বারের অনৈতিক ও বেআইনী কর্মকান্ডের বিষয়ে ক্ষুব্দ প্রতিক্রিয়া জানায় এলাকাবাসী।
ক্ষতিগ্রস্থরা তার দৃষ্টান্তমূলক বিচার দাবী করেছে।
এই বিষয়ে অভিযুক্ত জামসেদ আলম মেম্বার জানান, নির্বাচন কে সামনে নিয়ে প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে এসব ষডযন্ত্র করছে, এগুলোর কোন ভিত্তি নাই।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ, জামসেদ আলম মেম্বারের বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button