Uncategorized

সোনাইমুড়ীতে স্কুলছাত্রী ও মা শ্লীলতাহানির শিকার : ঘটনার ৪ দিন পরেও মামলা নেয়নি পুলিশ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সোনাইমুড়ীতে পাপুয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে রুমি বেগমের ঘরে ঢুকে প্রকাশ্যে হামলা মারধর করে এবং তার স্কুল পড়ুয়া দশম শ্রেণীর ছাত্রী ও তাকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে বখাটে আনোয়ার, সারোয়ার, ও কাউসার বিরুদ্ধে। এদিকে ঘটনার ৪দিন পরেও মামলা রেকর্ড করেনি পুলিশ। সন্ত্রাসীদের হামলায় আহত মা ও মেয়ে বজরা হাসপাতালে চিকিৎিসার পর এখন বাড়িতে রয়েছে। এর আগে, গত শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। এঘটনায় থানায় রুমি বেগম বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর অভিযোগ দায়ের করলেও পুলিশ ৪ দিন পরে ও মামলা রেকর্ড করেনি বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। এদিকে নিরাপত্তা হীনতায় ভুগছে পরিবারটি।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, ঘটনাটি আমার জানা নেই। আমি খোঁজ খবর নিচ্ছি। ৪দিন পরেও কেন মামলা রেকর্ড হয়নি এমন প্রশ্নের জবাবে ওসি কোন সদুত্তর দিতে পারেন নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button