slider

 সোনাইমুড়ীতে গ্রেফতার ১৪

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জনকে গ্রেফতার করা হয়য়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এর আগে, বুধবার দিবাগত রাতে সোনাইমুড়ী থানা পুলিশ এই অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক ও ওয়ারেন্ট মামলায় ১৩ জন ও ১০০ পিস ইয়াবা ১ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার নাওতলা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মাসুদ আলম (৫০), জগজীবনপুরের মৃত নুরুল হকের ছেলে শাহজাহান পাটোয়ারী (৫২), ভানুয়াইর মৃত মনু মিয়া বেপারীর ছেলে মোঃ আলী হোসেন (৫৮), দক্ষিন শাকতলার অহিদ উল্যার ছেলে রায়হান (২০), কৃষ্ণপুরের মৃত হাজী আবুল খায়েরের ছেলে জুয়েল (৪০), মৃত আব্দুল মালেকের ছেলে শহিদুল ইসলাম কিরন (৪৮), দেব পুরের মৃত মোজাফ্ফর আহম্মদের ছেলে মাসুদ আলম (৪৪),নাটেশ্বরে’র মৃত মোঃ হানিফের ছেলেসাইফুল ইসলাম (২৪), শিমুলিয়া’র মাকছুদ উল্লাহর ছেলে আব্দুলাহ আল মামুন, কাবিল পুরের নুর আহমদের ছেলে আব্দুল মান্নান ও সুজন, রুহুল আমিন নগরের মৃত হানিফের ছেলে সাগর (২০), মন্তাজ মিয়ার ছেলে বাবুল (৪৫), দুয়ারী পাড়ার নূর আলমের ছেলে সুমন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক উক্ত ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, এটা আমাদের নিয়োমিত অভিযানের অংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button