রাজনীতি

সৈয়দ আশরাফের স্ত্রীর শারীরিক অবস্থা সংকটাপন্ন

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ক্যান্সারে আক্রান্ত অসুস্থ স্ত্রী শীলা ইসলামের শারীরিক অবস্থা সংকটাপন্ন। লন্ডনের ইউসিএল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এদিকে রবিবার বিকেলে থেকেই সৈয়দ আশরাফের অসুস্থ স্ত্রীর মৃত্যুর তথ্য দিয়ে বাংলাদেশিদের ফেসবুক টাইমলাইনে ভাইরাল হয়ে যায়। পরে শীলা ইসলাম জীবিত আছেন বলে নিশ্চিত করেছেন সৈয়দ আশরাফের পারিবারিক বন্ধু ও যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি সরোয়ার কবির।
সরোয়ারেরে বরাত দিয়ে ইত্তেফাকের লন্ডন প্রতিনিধি ওহিদুজ্জামান জানান, সৈয়দ আশরাফের স্ত্রী লন্ডনে ইউসিএল হাসপাতালে গত পাঁচদিন ধরে চিকিৎসাধীন আছেন। তবে তার অবস্থা এখন আশঙ্কাজনক। আর ফেসবুকের মৃত্যুর তথ্যটি যেটিকে গুজব হিসেবেই নিশ্চিত করেছেন সরোয়ার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button