slider

সৈয়দপুরে ঐতিহাসিক ৭ মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ জাকির হোসেন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে “ঐতিহাসিক ৭ মার্চ” জাতীয় দিবস ২০২৩ এর প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২মার্চ) সকালে সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন। বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, প্রমুখ।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জন প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button