দূর্ঘটনাশিরোনাম

সেলফি তোলায় ব্যস্ত, ডুবে মারা গেল সহপাঠী

তরুণরা ছবি তোলায় এতটাই মগ্ন ছিল যে তারা খেয়ালই করেনি সাঁতার না জানা বন্ধুটি ডুবে গেছে। গোসল সেরে আসার পর তাদের খেয়াল হয় সহপাঠী ভিসোয়াজ নিখোঁজ। পরে পুলিশ এসে পুকুর থেকে উদ্ধার করে ১৭ বছর বয়সী ভিসোয়াজের লাশ।
রবিবার ভারতের ব্যাঙ্গালুরুর ন্যাশনাল কলেজের ২৫ শিক্ষার্থী একজন অধ্যাপকের নেতৃত্বে আইটি হাব-এ পিকনিক করতে যায়। তাদের মধ্যে ১২ জনের একটা গ্রুপ হাবের পেছনে ১০ ফুট গভীর একটি পুকুরে গোসল করতে নামে।
গোসল শেষে দলটি একটি মন্দির পরিদর্শনের সময় লক্ষ্য করে ভিসোয়াজ নামের এক শিক্ষার্থী নিখোঁজ। তখনই তাকে খোঁজা শুরু হয়। পরে মোবাইল ফোনে তোলা ছবিতে দেখা যায় সবাই পোজ দিলেও ভিসোয়াজ ডুবে যাচ্ছে।
ভিসোয়াজের বাবার দাবি কলেজ কর্তৃপক্ষের অবহেলার কারণেই তার ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কলেজ প্রশাসন একটি তদন্ত কমিটি করেছে। ব্যাঙ্গালুরু পুলিশও ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে। সুত্র: এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button