সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন সোনাগাজী উপজেলা শাখার কমিটি গঠন

সংবাদদাতা, সোনাগাজী : ‘মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার’ স্লোগানকে ধারণ করে পথচলা-সরকারি রেজিস্ট্রেশন ভুক্ত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন’ ফেনীর সোনাগাজী উপজেলা শাখার ২০২১-২২ সেশনের কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাতে এ কমিটি ঘোষণা করা হয়। ২৬ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ওয়াছিউর রহমান খসরু, সাধারণ সম্পাদক মোঃ আলী হোসাঈন , যুগ্ন-সম্পাদক আবদুল্লাহ রিয়েল নির্বাচিত হয়েছেন। সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় ২০১৪ সালের ০১ জুলাই। চেয়ারম্যান হিসেবে সংগঠনের সঙ্গে যুক্ত আছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ছেলে শাফি মোদ্দাসের খাঁন জ্যোতি। এটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী একটি সামাজিক সংগঠন। এটি সরকারি রেজিস্ট্রেশনভুক্ত সংগঠন। পথশিশু,পথবাসি এবং পরিবেশ বিষয়ক একটি সামাজিক সংগঠন (ঝধাব ঞযব ঋঁঃঁৎব ঋড়ঁহফধঃরড়হ) ২০১৫ এর ৯ জানুয়ারি শীতার্ত পথবাসিদের মাঝে শীতবস্ত্র বিতরনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে (ঝধাব ঞযব ঋঁঃঁৎব ঋড়ঁহফধঃরড়হ) দেশে প্রায় ১১ লাখ ৫০ হাজার পথশিশু রয়েছে এর মধ্যে ৮ লাখের উপরে বাস করে রাজধানী ঢাকা শহর সহ সারা দেশে পথে বাস করে এমন সংখ্যা প্রায় ৫০ হাজারের উপর এর মধ্যে ঢাকায় বাস করে ৩৫ হাজারের উপরে এ বিশাল জনগোষ্ঠী কে পেছনে ফেলে দেশের কাংখিত অর্জন সম্ভব নয়। তাই সরকারের পাশাপাশি ব্যক্তি ও সামষ্টিক উদ্যেগের বিকল্প নেই।
বিশ্বায়নের এ যুগে জলবায়ুর বিরুপ প্রভাবে যে দেশ গুলো সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখিন হবে তার প্রথম সারিতে রয়েছে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের এমন প্রেক্ষাপটকে সামনে রেখে সামাজিক ও নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের এক দল উদ্যমি তরুণ সাধ্যের সর্বোচ্চ প্রচেষ্টা ও মানবতার হাতকে প্রসারিত করে শিশু,পথবাসিদের ভাগ্যন্নয়নে এবং পরিবেশ কে সবুজ রাখার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠা করে সংগঠনটি। “ মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার “ এ শ্লোগান কে ধারন করে পথচলা শুরু হয় সংগঠনটির। সদস্য ফরম বাংলাদেশের যে কোন নাগরিক সংগঠনের লক্ষ্য- উদ্যেশের সাথে একমত পোষন ও সার্বিক সহযোগিতার অঙ্গিকার করে সংগঠনের সদস্য হতে পারবেন।




