আন্তর্জাতিক সংবাদশিরোনাম

সেপ্টেম্বরেই করোনার টিকা পেতে যাচ্ছে বিশ্ব: অক্সফোর্ড বিজ্ঞানীর দাবি

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও বিজ্ঞানী দাবি করেছেন, সেপ্টেম্বরেই করোনাভাইরাসের ভ্যাকসিন প্রস্তুত হয়ে যাবে। দ্য ইন্ডিপেনডেন্টের খবর।
করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে কাজ করছে অক্সফোর্ডের বিজ্ঞানীরা। তাদেরই একজন সারাহ গিলবার্ট। তিনি বিশ্ববিদ্যালয়টির ভ্যাকসিনোলজির অধ্যাপক।
সেপ্টেম্বরের মধ্যে কভিড-১৯ এর ভ্যাকসিন আবিষ্কার নিয়ে আত্মবিশ্বাসী গিলবার্ট ও তার দল।
টাইমস ম্যাগাজিনকে তিনি বলেন, ‘এই ধরনের অন্য যে সব প্রতিষেধক নিয়ে আমরা কাজ করেছি, তার মতোই এই প্রতিষেধক কার্যকর হবে বলে আমাদের বিশ্বাস। এটা নিছক অনুমান নয়। নানা তথ্য বিশ্লেষণ করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, এই প্রতিষেধক ৮০ শতাংশ সফল হবে।’
যদিও গবেষকদের বড় একটি অংশের দাবি, নতুন কোনো প্রতিষেধক কার্যকর করতে অন্তত ১৮ মাস সময় লাগে। তবুও গিলবার্ট এই ব্যাপারে নিশ্চিত যে, সেপ্টেম্বরের মধ্যেই এই প্রতিষেধক কার্যকর করতে সক্ষম হবেন।
তবে তিনি এও জানান, কোনো প্রতিষেধকের ব্যাপারে কখনোই পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না। আগামী দুই সপ্তাহের মধ্যেই হিউম্যান ট্রায়ালের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন এই গবেষক।
এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ ৯ হাজার ৬৯১ জন। আক্রান্ত ছাড়িয়ে গেছে সাড়ে ১৭ লাখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button