শিরোনাম

সেতু ভেঙ্গে বগুড়া-সারিয়াকান্দি যোগাযোগ বিচ্ছিন্ন

অতিরিক্ত সিমেন্ট বোঝাই ট্রাকসহ বেইলী ব্রীজ ভেঙ্গে পড়ে বগুড়ার সাথে সারিয়াকান্দি উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শনিবার সকালে বগুড়া-সারিয়াকান্দি সড়কে গাবতলী উপজেলার সাবাসপুর নামকস্থানে বরুঙ্গী বিলের উপর নির্মিত বেইলী ব্রীজটি ভেঙ্গে পড়ে।
জানা গেছে, ১০ চাকার একটি ট্রাক ৫০ টন সিমেন্ট নিয়ে সারিয়াকান্দি যাচ্ছিল। ট্রাকটি সাবাসপুর বরুঙ্গী বিলে সড়ক ও জনপথ বিভাগের বেইলী ব্রীজ অতিক্রম করার সময় ব্রীজটি ভেঙ্গে পড়ে। ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার আত্মগোপন করে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, বেইলী ব্রীজটি পুরাতন এবং ঝুকিপূর্ণ হওয়ায় ৫ টনের অতিরিক্ত পণ্য পরিবহন করা যাবে না মর্মে ব্রীজের উভয় পাশে সাইনবোর্ড দেওয়া হয়। কিন্তু কিছুদিন পূর্বে একটি সাইনবোর্ড ভেঙ্গে যায় এবং অপরটি চুরি হয়ে যায়।
বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, ট্রাকটি সরানোর পর ব্রীজটি প্রতিস্থাপনের কাজ শুরু করা হবে।
তিনি বলেন, ৫০ টন সিমেন্ট বোঝাই ট্রাক অতিক্রম করার সময় ব্রীজটি ভেঙ্গে যায়। এ ঘটনায় ট্রাকের মালিক ও চালকের নামে মামলা করা হবে।
সুত্র : দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button