সেই মরু প্রামানিকের পাশে মানবাধিকার ও পরিবেশ কর্মীরা

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ার পাড়েরা গ্রামের মরু প্রামানিকের পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবাধিকার ও পরিবেশ কর্মীরা। শুক্রবার বিকেল ৫ টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন সিংড়া উপজেলা শাখার সাংগঠনিক স¤পাদক হাসান ইমামের নেতৃত্বে ওই পরিবারের খোঁজ খবর নেন মানবাধিকার ও পরিবেশ কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকার ও চলনবিল জীববৈচির্ত্য রক্ষা কমিটির সাধারণ স¤পাদক সাইফুল ইসলাম, যুগ্মসাধারণ স¤পাদক আব্দুর রশিদ, সাংবাদিক ও মানবাধিকারকর্মী শারফুল ইসলাম খোকন, পরিবেশকর্মী হাসিবুল হাসান শিমুল, জুয়েল রহমান।
পরিবারের সদস্যদের জন্য ডাল, আলু, পিয়াজ, মরিচ, রসুন, কাঁচা তরকারি ও শুকনো খাবার দেওয়া হয়।
সিংড়া চৌগ্রামের শাহীন শাহ কাছ থেকে সুদে ৮০হাজার টাকা নেন পারেরা গ্রামের মরু প্রামানিক। ২০মাসে ৮০হাজার টাকার বিপরীতে ৩লাখ ২০হাজার টাকা পরিশোধ করেন মরু প্রামানিক। কিন্তু আরও টাকা দাবী করে মরু প্রামানিকের বসত বাড়ি লিখে নেয় শাহীন শাহ। পরে সুদে ব্যবসায়ী
শাহীন শাহ আরেক জনের কাছে বিক্রি করেন। এই ঘটনায় বুধবার বিকেলে মরু প্রামানিকের ১১সদস্যকে বাড়ি থেকে বের করেন তারা। পরে প্রশাসনের হস্তক্ষেপে মরু প্রামানিক ও তার পরিবারের সদস্যদের ওই বাড়িতে তুলে দেওয়া হয়।




