sliderস্থানিয়

সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র প্রতিষ্ঠাবির্ষিকীতে নলছিটিতে আলোচনা সভা ও শোভাযাত্রা

মো:শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষাকবচ”- প্রতিপাদ্যকে সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১২ নভেম্বর) বিকেলে ঝালকাঠির নলছিটিতে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শহরের চায়না মাঠ সড়ক ‘নলছিটি মডেল সোসাইটি’ কার্যালয় সুশাসনের জন্য নাগরিক (সুজন) নলছিটি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাড: আনিসুর রহমান (হেলাল) খান।
‘সুশাসনের জন্য নাগরিক (সুজন)’ নলছিটি উপজেলা শাখার সভাপতি মো: খলিলুর রহমান মৃধার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুজন’র নলছিটি পৌর কমিটির সভাপতি একরামুল করিম মিঠু, সাধারণ সম্পাদক মো:খালিদ হোসেন তালুকদার প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, মৌলিক অধিকারের পরিধি বাড়িয়ে খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ইন্টারনেট সেবা ও ভোটাধিকারকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করতে হবে। কর্তৃত্ববাদী শাসনের অবসানসহ একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মানে রাজনৈতিক দলের সংস্কৃতিতে আমুল পরিবর্তন আনতে হবে। গোপন ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনসহ দলে সন্ত্রাসী ও চাঁদাবাজিদের কোন পদপদবি দেয়া যাবেনা।
বক্তারা আরো বলেন রাস্ট্র কর্তৃক দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, নারী, পুরুষ নির্বিশেষে রাস্ট্রকে সকল নাগরিককে সমভাবে দেখার নীতি গ্রহণ করতে হবে। পাশাপাশি রাস্ট্রে ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা নিরসনসহ ভিন্ন মতাবলম্বী মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের সহায়ক পরিবেশ সৃষ্টির কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

উল্ল্যেখ্য ২০০২ সালের ১২ নভেম্বর ’সিটিজেন ফর ফেয়ার ইলেকশন’ নাম দিয়ে ‘সুশাসনের জন্য নাগরিক (সুজন)’ যাত্রা শুরু করে। পরে ২০০৩ সালে সংগঠনটি ‘সুশাসনের জন্য নাগরিক’ সংক্ষেপে ‘সুজন’ নামকরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button