বিনোদন

সুবর্ণার নতুন চলচ্চিত্র

চলতি বছরের শেষ সপ্তাহে কিংবদন্তি অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা একটি নতুন চলচ্চিত্রে অভিনয়ের শুটিং শুরু করতে যাচ্ছেন। ডিসেম্বরের ২৭ কিংবা ২৮ তারিখে তিনি বদরুল আনাম সৌদ নির্মিত প্রথম চলচ্চিত্র ‘গহীন বালুচর’-এর শুটিং শুরু করবেন।
যদিও এর আগেই ঢাকার বাইরে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে ২২ ডিসেম্বর থেকে। পরিচালক বদরুল আনাম সৌদ জানিয়েছেন, তার আগেই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে শিল্পী কলাকুশলীদের পরিচয় করিয়ে দেয়া হবে। ‘গহীন বালুচর’ চলচ্চিত্রে কয়েক দশক পর সুবর্ণা মুস্তাফা তারই বন্ধু রাইসুল ইসলাম আসাদের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন।
এ দিকে সুবর্ণা মুস্তাফা অভিনীত বদরুল আনাম সৌদ পরিচালিত ধারাবাহিক নাটক ‘অন্তর্যাত্রা’ নিয়মিত একুশে টিভিতে প্রচার হচ্ছে। সুবর্ণা মুস্তাফা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে ‘ঘুড্ডি’, ‘লাল সবুজের পালা’, ‘নতুন বউ’, ‘সুরুজ মিঞা’, ‘নয়নের আলো’, ‘স্ত্রী’, ‘পালাবি কোথায়’, ‘দূরত্ব’ ইত্যাদি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button