
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ঘোষণা দিয়েছে, কেন্দ্র ও অন্যান্য প্রাদেশিক পরিষদে নবনির্বাচিত স্বতন্ত্র প্রার্থীরা একটি দল হিসেবে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দেবেন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) পিটিআই নেতা ব্যারিস্টার গোহর খান এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। এ সময় মজলিস ওয়াহদাত-ই-মুসলিমীন পাকিস্তান (এমডব্লিউএম) প্রধান আল্লামা রাজা নাসির আব্বাস এবং সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সুপ্রিমো সাহেবজাদা হামিদ রাজাসহ পিটিআইয়ের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার গোহর জোটের সম্মিলিত দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগদানের সিদ্ধান্তটি দেশজুড়ে ঐক্য ও অগ্রগতির লক্ষ্য ছিল।
এ সময় তিনি তিনি জোটের সাথে তাদের প্রার্থীদের অধিভুক্তি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে বিশেষ আসনের জন্য আবেদন জমা দেয়ার পরিকল্পনাও ঘোষণা করেন।
সূত্র : সামা টিভি




