slider
সুন্দলপুরে বাইতুল আমান জামে মসজিদ উদ্বোধন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ৮ মার্চ ২০২৪ শুক্রবার পবিত্র জুম্মার নামাজের আগে মুসল্লীদের নামাজের জন্য উদ্বোধন করা হয় দাউদকান্দি উপজেলার সুন্দলপুর মডেল ইউনিয়নের সুন্দলপুর বাজার বাইতুল আমান জামে মসজিদ।
মডেল ইউনিয়নের পুন নির্বাচিত চেয়ারম্যান মোঃ আসলাম মিয়াজির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।
আসন্ন পবিত্র মাহে রমজানের তাৎপর্যের উপর তিনি আলোকপাত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৌনপুরের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফি আহম্মেদ সিদ্দিকী।
মুনাজাত পূর্ব তিনি বয়ান পেশ করেন। এসময় প্রধান অতিথি সহ মুসল্লীরা তাঁর বয়ান শ্রবণ করেন।




