বিনোদন

সুন্দরী স্ত্রী জান্নাতের কাছে পৌঁছে দেবে: মুফতি আনাস

সবাই ২০২০-কে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণে ব্যস্ত। করোনা ভাইরাস মহামারির কারণে গত বছর ছিল প্রায় সবার জন্যই বিষাদের, আতঙ্কের ও শোকের। তবে বলিউড জগত ত্যাগ করা অভিনেত্রী সানা খান ও তার মাওলানা স্বামী মুফতি সাঈদ আনাসের জন্য করোনার বছরটি রঙিন হয়েই থাকবে স্মৃতিতে।
কারণ, সে বছরই তারা একে অপরের দেখা পান। বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। এর পর থেকেই আলোচনায় রয়েছেন দুজন। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে নিয়মিত তারা। সেই সুবাদে তাদের ফলোয়ারও বাড়ছে দিনেদিন। প্রায় প্রতিদিনই সানা ও তার স্বামী কিছু না কিছু পোস্ট করে চলেছেন তাদের ইনস্টাগ্রাম আইডিতে। সেগুলো মুহূর্তেই ভাইরাল হচ্ছে।
সর্বশেষ নতুন বছর উপলক্ষে মুফতি আনাস তার স্ত্রী সানার সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘সে সুন্দরী স্ত্রী নয় যে তোমার প্রাণ জুড়ায় বরং প্রকৃত সুন্দরী স্ত্রী সে-ই যে তোমাকে জান্নাতের কাছে পৌঁছে নেয়। সানা খানকে আমার স্ত্রী বানিয়ে মহান আল্লাহ আমার ওপর দয়া করেছেন।’
সেই ছবিতে সানা খানকে দেখা গেল- লাল বিয়ের পোশাক পড়েছেন। আর মুফতি আনাস পরে আছেন সাদা পোশাক। দুজন হেঁটে যাচ্ছেন অন্ধকারের দিকে। কারোই চেহারা দেখা যাচ্ছে না।
এদিকে সানা খানও স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সেখানে তিনি মুফতি আনাসকে পেয়ে নিজেকে ভাগ্যবতী বলে দাবি করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button