Uncategorized
সুন্দরগঞ্জ উপজেলায় আপতকালীন বীজতলার আমনের চারা বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আপতকালীন কমিউনিটি বীজতলার আমন ধানের চারা বিতরণ এর শুভ উদ্ভোধন করেন মাননীয় সংসদ সদস্য গাইবান্ধা -১ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী লুতফুল হাসান, সুযোগ্য উপজেলা নিবাহী অফিসার, সুন্দরগঞ্জ। উল্লেখ্য,যে সুন্দরগঞ্জ উপজেলায় এই বছর ৩০ টি আপতকালীন কমিউনিটি বীজতলা স্থাপন করা হয়েছে৷ প্রতি টি বীজতলা থেকে ৬৬ জন কৃষক ১ বিঘা করে জমিতে লাগানোর জন্য চারা পাবে। ৩০ টি কমিউনিটি বীজতলায় ৩০×৬৬=১৯৮০ জন কৃষক চারা পাবেন ১ বিঘা করে জমির। চারা বিতরণ উদ্ভোধনী অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য সংস্লিষ্ট ইউনিয়ন এর উপ সহকারী কৃষি অফিসার গন দের অসংখ্য ধন্যবাদ।




