sliderস্থানিয়

সুনামগঞ্জ-২ আসনে আলী আকবর চৌধুরী’কে চায় তৃণমূল বিএনপি

সুনামগঞ্জ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশ করেছে। দেশের ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত হলেও সুনামগঞ্জ-২ আসনের মনোনয়ন এখনো অনিশ্চিত। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া—হতাশা, প্রত্যাশা ও গভীর আকাঙ্ক্ষা।

দিরাই ও শাল্লা উপজেলার বিএনপির তৃণমূল নেতাকর্মীরা বিশ্বাস করেন, দল শেষ পর্যন্ত তাদের প্রিয় নেতা আলী আকবর চৌধুরী’র প্রতিই আস্থা রাখবে। দীর্ঘদিন ধরে প্রবাসে থেকেও সংগঠনকে শক্তিশালী করা, নানা প্রতিকূলতা মোকাবিলা ও দলের সংকটে পাশে থাকার কারণে তাঁকে এ আসনের সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন তারা।

আলী আকবর চৌধুরী স্থানীয়দের কণ্ঠে একটাই প্রত্যয়—
“শেষ পর্যন্ত দল সুবিচার করবে, ধানের শীষের প্রার্থী হবেন কারা নির্যাতিত নেতা আলী আকবর চৌধুরী ।”

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, সুনামগঞ্জ-২ আসনে বিএনপি এখন সবচেয়ে সুসংগঠিত ও প্রাণবন্ত অবস্থায় রয়েছে। আলী আকবর চৌধুরী জনপ্রিয়তা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

আলী আকবর চৌধুরী দিরাই পৌর শহরের সুজানগর গ্রামের সন্তান। সুনামগঞ্জ যুবদলের সাবেক সদস্য কারা নির্যাতিত নেতা আলী আকবর চৌধুরী ২০১৫ সালে বিএনপির আন্দোলন সংগ্রামে অংশ গ্রহন কালে একাধিকবার জেল জুলুমের শিকার হন। তিনি আওয়ামীলীগের রোশানলের শিকার হয়ে সাত দিন রিমান্ডে নির্যাতিত হয়ে যুক্তরাজ্য পাড়ি জমান। তিনি প্রবাসেও গিয়েও এদেশের মানুষের প্রাণের দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতেগড়া সংগঠন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। দেশের বাহিরেও তিনি দলের জন্য আওয়ামী বাহিনীর হামলার শিকার হন। তিনি বিএনপির রাজনীতি করার কারণে মামলার বোঝা মাথায় নিয়ে এদেশ থেকে বিতাড়িত হন।

তার অনুসারীদের মতে যদি কোন ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয় আলী আকবর চৌধুরীকে দল মূল্যায়ন করবে।

তৃণমূল বিএনপির প্রত্যাশা একটাই—যে নেতা ঘাম, শ্রম ও নিবেদন দিয়ে দলকে টিকিয়ে রেখেছেন, তিনিই যেন পান ধানের শীষের প্রতীক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button