Uncategorized

সুনামগঞ্জে পাঁচ র‌্যাব সদস্যসহ আরো ৯ জন করোনায় আক্রান্ত

সংবাদদাতা, সুনামগঞ্জ : সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৫ জন র‌্যাব সদস্যসহ আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
অন্য আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১, ছাতক উপজেলায় ১, জগন্নাথপুর উপজেলায় ১ এবং দোয়ারাবাজার উপজেলায় ১ জন রয়েছেন।
এ নিয়ে জেলায় ২৭ জন র‌্যাব, ২৪ পুলিশ সদস্যসহ মোট আক্রান্ত ১৭৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ১ জন।
সোমবার রাতে সিভিল সার্জন ডা. শামস উদ্দিন এই তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শেষে সোমাবার রাত সাড়ে ১১টায় সুনামগঞ্জ র‌্যাব-৯ সিপিবি-৩ এর ৫জন র‌্যাব সদস্য সহ সুনামগঞ্জ সদর উপজেলায় ১, ছাতক উপজেলায় ১,জগন্নাথপুর উপজেলায় ১ ও দোয়ারাবাজার উপজেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ৭৫ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫১৭৫ জন। আইসোলেশনে গেছেন ১৭৪ জন। এদিকে এর আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ জন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, আক্রান্ত র‌্যাব সদস্যসহ সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে এবং এসব আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও সবার করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button