দূর্ঘটনাশিরোনাম

সুদানে নৌকা ডুবে ২৪ শিশু শিক্ষার্থীর মৃত্যু

সুদানে নৌকা ডুবে একটি স্কুলের ২৪ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এদের সবার বয়স ৭ থেকে ১৬ বছরের মধ্যে। শিক্ষার্থীরদের সঙ্গে স্থানীয় একটি হাসপাতালের এক নার্সও ডুবে গেছেন। বুধবার সুদানের উত্তরাঞ্চলে নীল নদের পাশে প্লাবিত এলাকা নৌকা করে স্কুলে যাওয়ার সময় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
কানবা হাই স্কুলের প্রধান শিক্ষক আবিল খায়ের আদম ইউনিস বলেন, ভারী বৃষ্টিপাতে ওই এলাকা প্লাবিত হওয়ায় তারা নৌকায় করে স্কুলে যাতায়াত করছিল। কিন্তু বুধবার শিক্ষার্থীদের বহনকারী নৌকাটি স্কুলে আসার সময় প্রবল স্রোতের মুখে পড়ে ইঞ্জিন বিকল হয়ে নৌকাটি ডুবে যায়।
নৌকায় ৪০ জনেরও বেশি যাত্রী ছিলো। ডুবে যাওয়া শিশুদের মধ্যে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খুঁজে বের করতে নদীতে তল্লাশি অভিযান চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button