slider

সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা অর্থদন্ড

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ছয় লাখ টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর এলাকায় সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ২টি পৃথক মামলায় মোঃ সাইফুল ইসলাম (৩৮) কে ৫ লাখ এবং মো: রোমান হাওলাদার(২০)কে ১ লাখ টাকাসহ মোট ৬ লাখ টাকা জরিমানা করেছেন নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সমাপ্তি রায়।

দন্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম হাওলাদার (৩৮) বরিশাল সদরের জাগুয়া এলাকার হোসেন হাওলাদারের ছেলে এবং রোমান হাওলাদার (২০) একই এলালকার আমির হোসেন হাওলাদারের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার মগর ইউনিয়নের রায়াপুর এলাকায় ড্রেজার দিয়ে তারা বালু উত্তোলন করে আসছিল। সেখানে অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুই ব্যক্তিকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার সমাপ্তি রায় বলেন, সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনে অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ২ টি পৃথক মামলায় সাইফুল ইসলামকে ৫ লাখ ও রোমান হাওলাদারকে ১ লাখ টাকা মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয় । নলছিটি উপজেলা
প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button