সুইমিংপুলে ভেজা চুলে ‘ইরাবতী’, ভাইরাল ছবি

টেলি জগতে বহুদিন ধরেই জনপ্রিয় নাম মনামী ঘোষ। বহু বছর ধরে একইভাবে জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি। তার ভক্ত কিংবা ফলোয়ার্সের সংখ্যাও কম নয়। আজও তিনি বাংলা সিরিয়ালে অন্যতম মুখ। তবে কাজের ফাঁকে মাঝে মধ্যেই বেরিয়ে পড়েন তিনি।
এই মুহূর্তে টেলি-প্রেমী বাঙালির ড্রয়িংরুমে তিনি ইরাবতী নামেই পরিচিত। ‘ইরাবতীর চুপকথা’ সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। তার ইন্টাগ্রামে চোখ রাখলেও বোঝা যাবে যে কতটা ভ্রমণ প্রিয় এই অভিনেত্রী।আর সেইসব ছবি আপনাকেও বেড়ানোর জন্য উৎসাহিত করবে।
কিছুদিন আগেই ছুটি পেয়ে ভিয়েতনামে বেড়াতে গিয়েছিলেন মনামী। ইদানিং কালের মধ্যেই দুবাইয়ের বুর্জ খলিফা থেকে ঘুরে আসেন মনামীল সেখান থেকেও পোস্ট করেছিলেন তিনি। তবে এবার সুইমিংপুলে স্যুইট স্যুটের ছবিতে সাড়া ফেলে দিয়েছেন মনামী।
হলুদ স্যুইমস্যুট পরে ছবিটি পোস্ট করেছেন তিনি। ক্যাপশন দেখে বোঝা যাচ্ছে, কোনও এক পুলের ধারে বসে রয়েছেন।

ভিয়েতনামে গিয়েই ছবিটি তুলে ছিলেন তিনি। পোস্ট করেছেন পরে। আগেও ভিয়েতনামের ছব পোস্ট করেছেন তিনি। যেখানে সুইমিং পুলে গা ভিজিয়ে ব্রেকফাস্ট করতে দেখা যাচ্ছে তাকে।
কমেন্ট বক্সে কেউ লিখেছেন, ‘হট’, কেউ বলেছেন ‘ওয়াও’, আবার কেউ কেউ ইরাবতীর এমন রূপে চমকে গিয়েছেন।
ডিডি বাংলায় সাতকাহন দিয়ে কেরিয়ার শুরু করেন মনামী। পরে ‘এক আকাশের নীচে’, ‘একদিন প্রতিদিন’, ‘বিন্ন ধানের খই’ সহ একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন মনামী। আর বর্তমানে তো বাঙালির ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন ইরাবতী।




