slider
সিলেট জেলা ছাত্র জমিয়তের সভা অনুষ্ঠিত

আবু তালহা তোফায়েল : ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
০৪ আগস্ট (বৃহস্পতিবার) সিলেট জেলা জমিয়ত কার্যালয়ে জেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুল হামিদ খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুকমান হাকিমের পরিচালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্র জমিয়তের সম্পাদক মণ্ডলী ও সদস্যদের নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়, কাজের রোডম্যাপ তৈরী করা হয় এবং বিগত বন্যা ও দুর্যোগে যেভাবে মানুষের কল্যাণে এদেশের ছাত্র সমাজের আস্থার ছায়া ছাত্র জমিয়তের নেতাকর্মীরা পাশে দাঁড়িয়েছে, এই ধারা যেনো অব্যাহত থাকে এবং বন্যা দুর্গত এলাকায় পুনর্বাসনে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানায় সংগঠনটি।




