slider

সিলেটে জাতীয় সাংবাদিক সংস্থা’র দোয়া ও ইফতার মাহ্ফিল

আব্দুল করিম,বিয়ানীবাজার প্রতিনিধি : জাতীয় সাংবাদিক সংস্থা’র (জেএসএস) সিলেট জেলা কমিটির উদ্যোগে গতকাল সোমবার সিলেট শহরের বন্দর বাজার তালতলায় নবান্ন রেষ্টুরেন্টে দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা’র জেলা কমিটির সভাপতি এম এ রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আহমদের পরিচালনায় এবং সংস্থার সহ সভাপতি সৈয়দ শিব্বির আহমদের দোয়ার মাধ্যমে সিলেটে জাতীয় সাংবাদিক সংস্থা’র ইফতার সম্পুর্ন হয় এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা কমিটির সহ সভাপতি মোস্তফা উল্লাহ, সহ সভাপতি এটিএম ফয়ছল, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মোঃ রাসেল, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম, অর্থ সম্পাদক ইবান হোসেন, আইন বিষয়ক সম্পাদক রুহুল আমিন তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদিকা লিজা তালুকদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল করিম, ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদিক আহমদ, নির্বাহী সদস্য ছয়েফ আহমদ মিরাসী প্রমুখ। ইফতার র্পূবে দেশ, জাতি ও সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button