খেলা

সিলেটের দারুণ জয়

আগের ম্যাচেই রাজশাহী কিংসের বিপক্ষে দারুণ জয় পেয়েছিল সিলেট সিক্সার্স। মেহেদী হাসান মিরাজের দলকে হারিয়েছিল ৭৬ রানের বড় ব্যবধানে। এই ম্যাচ জিতে নাসির-সাব্বিরের দলের আত্মবিশ্বাস যে বেশ ভালো জায়গা পৌঁছেছে সেটা বোঝা গেছে এদিনও। খুলনা টাইটানসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিশাল সংগ্রহ গড়ে। তাই ম্যাচটি জিতেছে ৫৮ রানের বড় ব্যবধানে।
শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে সিলেট প্রথমে ব্যাট করে ১৯৫ রান গড়ে। এর জবাবে মাহমুদউল্লাহর খুলনার ইনিংস থামে ১৩৭ রানে।
খুলনার হয়ে ব্যাট হাতে খুব একটা দৃঢ়তা দেখাতে পারেনি কেউই। ব্রেন্ডন টেইলর (৩৪) ও আরিফুল হক (২৪) কিছুটা চেষ্টা করেছেন ঠিক, কিন্তু তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
এর আগে সিলেটের বড় সংগ্রহ গড়তে শুরুতে ভূমিকা রাখেন দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন। প্রথমে ঝড়ো ইনিংস খেলেন লিটন, ২২ বলে ৩৪ রান করেন। আর তরুণ ব্যাটসম্যান আফিফ ৩৭ বলে ৪৯ রান করেন।
শেষ দিকে সাব্বির রহমান ও মোহাম্মদ নাওয়াজ হার না মানা দুটি ইনিংস খেলে দলকে এই বড় সংগ্রহ গড়ে দিতে অন্যতম অবদান রাখেন। সাব্বির ২৯ বলে ৪৪ এবং নাওয়াজ ২১ বলে ৩৯ রান করেন।
এদিনও পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন স্পিনার তাইজুল ইসলাম। চার ওভার বল করে ৩০ রান দিয়ে তিন উইকেট তুলে নেন তিনি। তবে প্রতিপক্ষের বড় সংগ্রহের পথে খুব একটা বাধা হতে পারেননি তিনি।
এই জয়ে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সিলেট উঠে আসে পঞ্চম স্থানে। আর সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে খুলনার অবস্থান সবার শেষে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button