আন্তর্জাতিক সংবাদ

সিরিয়া বিষয়ে বৈঠকে বসছে রাশিয়া, তুরস্ক ও ইরান

কাজাখস্তানের রাজধানী আস্তানায় সোমবার রাশিয়া, তুরস্ক ও ইরানের কার্যকরী গ্রুপের প্রতিনিধিরা বৈঠকে মিলিত হচ্ছেন। সিরীয় পরিস্থিতি নিয়ে একই শহরে আগামী ৪ জুলাই অনুষ্ঠেয় আন্তর্জাতিক বৈঠকের আগে কার্যকরী গ্রুপের প্রতিনিধিরা মিলিত হচ্ছেন।
বৈঠকে মূলত সিরিয়ার চারটি বেসামরিক অঞ্চলে সহযোগিতা আরো জোরদারের ওপর আলোকপাত করা হবে। এর আগে ৪ মে’র বৈঠকে তারা এ অঞল প্রতিষ্ঠায় সম্মত হয়েছিল। খবর তাস’র।
গত ৬ মে থেকে চারটি জেলায় বেসামরিক অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এসব অঞ্চলে বেসামরিক লোক ও মানবিক সহায়তাকারী গাড়ি বহরের জন্য চেকপয়েন্ট থাকবে। এছাড়া এর সীমান্তগুলোতে অস্ত্রবিরতি পর্যবেক্ষণ কেন্দ্রও প্রতিষ্ঠা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button