আন্তর্জাতিক সংবাদ

সিরিয়ায় ৪৯ বছর থাকবে রাশিয়ার বিমান বাহিনী

সিরিয়ার ভূখণ্ডে রাশিয়ার বিমান বাহিনী ৪৯ বছর পর্যন্ত মোতায়েন থাকবে। এ সংক্রান্ত একটি চুক্তি অনুমোদন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
চলতি বছরের জানুয়ারিতে রাশিয়া-সিরিয়া এ চুক্তি সই করে। এতে সিরিয় ভূখণ্ডে রুশ বিমান বাহিনী মোতায়েন সংক্রান্ত বিষয়াদি রয়েছে। এ ছাড়া, সিরিয় ভূখণ্ডে রুশ সামরিক স্থাবর ও অস্থাবর সম্পত্তির ওপর মস্কোর এখতিয়ারের বিষয়টি নির্ধারিত হয়েছে।
চুক্তি অনুযায়ী রুশ বিমান বাহিনী সিরিয় ভূখণ্ডে ৪৯ বছর থাকতে পারবে। এ ছাড়া মেয়াদ শেষ হওয়ার পর এ চুক্তি স্বয়ংক্রিয়ভাবে আরো ২৫ বছরের জন্য নবায়ন হবে।
রুশ সংসদের নিম্নকক্ষ দুমা চলতি মাসের ১৪ তারিখে এ চুক্তি অনুমোদন করে এবং এর পাঁচদিন পর অনুমোদন করে সিনেট। প্রেসিডেন্ট পুতিন বৃহস্পতিবার এ চুক্তি অনুমোদন করেছেন।
দামেস্কের অনুরোধে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বরে সিরিয়ায় মোতায়েন করা হয় রুশ বিমান বাহিনী। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে দামেস্ক সরকারকে সহায়তার জন্য এ বাহিনী দেশটিতে মোতায়েন করা হয়। সিরিয়ার খামেইমিম বিমান ঘাটিতে এ বাহিনীকে মোতায়েন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button